ইন্ডিগোর উড়ান বাতিলে বিপাকে যাত্রীরা, ত্রাণকর্তা দক্ষিণ-পূর্ব রেলওয়ে, চলছে একাধিক স্পেশাল ট্রেন – রইল তালিকা
দেশজুড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo Airlines) শত শত উড়ান বাতিলের জেরে বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। যাত্রীদের এই চরম ভোগান্তি ও ভিড়ের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South Eastern Railway - SER) যাত্রীদের স্বস্তি দিতে অবিলম্বে একাধিক স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে। আকাশপথে বিভ্রাটের কারণে হঠাৎ করেই ট্রেনের ওপর যাত্রীদের চাপ বেড়েছে। এই ভিড় সামাল দিতে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতেই রেলের এই সিদ্ধান্ত। দক্ষিণ-পূর্ব রেলওয়ের পাশাপাশি পূর্ব রেলও (Eastern Railway) হাওড়া ও শিয়ালদহ থেকে কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে (SER) দ্বারা চালিত প্রধান স্পেশাল ট্রেনগুলি: রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, হাওড়া, সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তের জন্য এই স্পেশাল ট্রেনগুলি চালানো হচ্ছে। তার তালিকা নিচে দেওয়া হলো: ১. সাঁতরাগাছি - ইয়েলহাঙ্কা (বেঙ্গালুরু) স্পেশাল (ট্রেন নম্বর ০৮০৭৩/০৮০৭৪) ট্রেন নং ০৮০৭৩: এই ট্রেনটি ৭ ডিসেম্বর দুপুর ২:৪৫ মিনিটে সাঁতরাগাছি (কলকাতা) থেক...